বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাউছার হত্যাকারীদের শাস্তির দাবীতে উমেদনগরে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের বাসিন্দা কাউছার মিয়াকে টঙ্গিরঘাটে শ্বশুর বাড়িতে জবাই করে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের ফাঁসি ও তাদের গডফাদারদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার হাজার হাজার জনতা। গতকাল সকাল ১০টায় উমেদনগর শিল্প এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই কিলোমিটার জুরে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও সুশীল সমাজের লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও উমেদনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আবুল হাসিম, হাজী আব্দুল মোতালিব, হাজী আকবর আলী, মোঃ মুনছব আলী, ফারুক মিয়া, আব্দুল মালেক, ফরহাস মিয়া, হাজী আলা উদ্দিন, আশ্রাফ উদ্দিন, সমুজ আলী, হাবিবুর রহমান, আলী হোসেন, নুর ইসলাম, আফতাব উদ্দিন, আবু সুফিয়ান, মামুন মিয়া, ওয়াকিবুর রহমান সুদিন, আব্দুল আহাদ, ময়না মিয়া, ছোরাব আলী, পলাশ মিয়া, আলী হোসেন, রুবেল আহমেদ, টেুন মিয়া, কামাল খান প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিরীহ সহজ সরল ছেলেকে টঙ্গিরঘাটে নিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বক্তরা আরো বলেন, হত্যাকারীদের ফাসি ও তাদের গডফাদারদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com