মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের কালীবাড়ি এলাকা থেকে ১’শ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের পৌর এলাকার থেকে কথিত সোর্স হিসেবে পরিচিত জয়নাল আবেদীন (৩৮) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে। মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, হবিগহ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র জয়নাল আবেদীন (৩৮) দীর্ঘদিন ধরে পুুুলিশে সোর্স হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে ফেরি করে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।
গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় পুলিশ হাতেনাতে জয়নাল আবেদীনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিদ্দিকুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ী জয়নাল হবিগঞ্জের জেলার সর্বত্র অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসায় করে আসছিল। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে হবিগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com