মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উন্নয়ন মেলায় মাদকের বিরুদ্ধে বিজিবি’র ব্যাপক প্রচারাভিযান

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে
SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান চালিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-৫৫’র একটি স্টলে মেলার প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিতমূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অবৈধপথে সীমান্ত পাড়ি দেয়া, নারী শিশু পাচার এবং সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। স্টল থেকে বিতরণ করা হচ্ছে বিজিবি’র মাধ্যমে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের তথ্য সংম্বলিত বিভিন্ন লিফলেট।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশিদ জানান, মাদক নির্মলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বিজিবি’র সদস্যরা। মাদকের ভয়াবহত রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও টহল তৎপরতার মাধ্যমে সীমান্তে কঠোর নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিজিবি’র ব্যবস্থাপনায় ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওতায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিজিবি’র সীমান্ত ব্যাংক বিভিন্ন জেলা শহরে ১৩টি শাখা হতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বিজিবিকে শক্তিশালী করার লক্ষ্যে এডহক রিজিয়নসহ ৫টি রিজিয়ন, ৪টি নতুন সেক্টর ও ১৫টি নতুন ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে। বিগত ৯ বছরে ৭ হাজার ২০০ কোটি টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান দ্রব্য আটক করেছে বিজবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com