বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জে বাপা’র সভায় বক্তারা-আমাদের ধরণীকে বাঁচানোর জন্য নদীকে বাঁচাতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৮১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নদী বাঁচলে জীবন বাঁচবে। জীবন বাঁচলে এ ধরণী বাঁচবে। তাই আমাদের ধরণীকে বাঁচানোর জন্য নদীকে বাঁচাতে হবে। গতকাল ৫ অক্টোবর শক্রবার হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় “আমার নদী আমার জীবন” শীর্ষক এক সভায় বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা এবং খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ উদ্যোগে নদী বিষয়ক আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ বাপার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ধারনা বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। সভায় বক্তব্য রাখেন ডাঃ এস এস আল-আমিন সুমন, শবনম আফরোজ ডেইজি, আমিনুল ইসলাম, আফসানা জাহান, ওসমান গণি রুমি, আবিদুর রহমান রাকিব, সাইফুল ইসলাম, তাসকিয়া তাবাসসুম বৃষ্টি প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com