সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিভিন্ন উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের উপর মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন ডা. জীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি হবিগঞ্জ জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর পুলিশের দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। গত রবিবার সংবাদপত্রে প্রেরিত বার্তায় ডা. জীবন বলেন, গত ৮ দিনে হবিগঞ্জ জেলার ৫ টি উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে ৭ টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো গায়েবী উল্লেখ করে তিনি বলেন বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে বর্তমান আওয়ামীলীগ সরকার মামলা হামলা গুম ও খুনের আশ্রয় নিয়েছে। জনগণের উপর আস্থা থাকলে সরকার এই আত্মঘাতী পথে পা বাড়াতো না। তিনি অবিলম্বে এইসব মিথ্যা মামলা প্রতাহারের দাবী জানান এবং হবিগঞ্জে সুষ্ঠু রাজিৈনক চর্চার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com