বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই সড়কে পাচারকালে সরকারী চাল বোঝাই ট্রাক আটকের ঘটনায় মামলা

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাক বোঝাই সরকারী চাল আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। শহরের কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে সূত্রে জানা গেছে, সরকার দুঃস্ত ও অসহায়দের নিকট ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করার জন্য প্রতি ইউনিয়নে ২জন করে ডিলার নিয়োগ করে। সদর উপজেলার লুকড়া ইউনিয়নের একজন ডিলার হচ্ছেন লুকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুকড়া গ্রামের আকবর হোসেন বাচ্চুর পুত্র আব্দুস শহীদ। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আটক চালগুলো লুকড়া ইউনিয়নের ডিলার আব্দুস শহীদের। সরকার প্রদত্ত দুঃস্ত ও অসহায়দের নিকট ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে চালগুলো বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাকযোগে অন্যত্র পাচার করছিলেন। লুকড়া থেকে চাল বোঝাই ট্রাকটি হবিগঞ্জ শহরের দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই রাত ৯টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের ছোট বহুলা রাস্তার মূখে অবস্থান নেয়। এ সময় হবিগঞ্জগামী চাল বোঝাই ট্রাক (নং-হবিগঞ্জ ঢ-১১-০০৩৩) ওই ¯’ানে পৌছলে পুলিশ ট্রাকটি গতিরোধ করতে সিগন্যাল চালক সিগন্যাল অমান্য করে দ্রুত শহরের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ ট্রাকের পিছু নিলে কিছুদুর এগিয়ে ট্রাকটি রাস্তার পাশে রেখে চালক ও পাচারকারী পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com