বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিসি ক্যামেরায় দোকান চুরির দৃশ্য শহরে চুরি-ডাকাতি বৃদ্ধি, আতঙ্ক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বুধবার দিবাগত রাত ২টা। ২৫-২৬ বছরের এক যুবক শহরের একটি দোকানের দোতলার জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ওই দোকানের মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় যুবকটি। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় পাওয়ার পয়েন্ট নামে একটি ইলেক্ট্রনিকের দোকানে এই চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে।
শহরবাসী জানান, সাম্প্রতিক সময়ে শহরে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে।
সর্বশেষ বুধবার রাতে শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় পাওয়ার পয়েন্ট ইলেক্ট্রনিক ও পদ্মা ইলেক্ট্রনিক নামে দুইটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে।
পাওয়ার পয়েন্ট ইলেক্ট্রনিকের মালিক স্বপন জানান, বুধবার রাত ২টার দিকে ২৫-২৬ বছরের এক যুবক দোকানের দোতলার জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর দুটি ইলেক্ট্রনিক দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে চলে যায় চোর। তিনি জানান, তার দোকান থেকে নগদ ২৯ হাজার টাকা ও ৪০-৫০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে।
পদ্মা ইলেক্ট্রনিকের মালিক ইলিয়াছ আহমেদ ওয়াহিদ জানান, তিনি দোকানের একটি বাক্সে ওমরাহ হজে যাওয়ার জন্য টাকা জমাতেন। সেখানে আনুমানিক ১ লাখ টাকার মতো জমেছিল। সেই টাকা ও অন্তত ৫০-৬০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার নিয়ে গেছে চোর।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, চুরির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, এর আগের দিন রাতে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার এক বাসায় ডাকাতি সংগঠিত হয়। এ সময় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে ডাকাতরা।
বানিজ্যিক এলাকার ব্যবসায়ীরা জানান, সম্প্রতি শহরে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনে রদবদল হওয়ার সঙ্গে সঙ্গেই এমন চুরি-ডাকাতি বেড়ে যায়।
তারা বলেন, এক বছর আগেও একইভাবে পুলিশ প্রশাসনের বদলির সঙ্গে সঙ্গে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছিল। তখন পুলিশি টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন এলাকায় মানুষ রাত জেগে পাহারা দেয়।
গত কয়েকদিন ধরে আবারও চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের বাণিজ্যিক এলাকার মতো স্থানে এমন চুরির ঘটনায় অবাক ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com