বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং খাগাউড়া গ্রামের ডাকাত ঝন্টু ওরফে ঝান্টু মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের ডাকাত ঝন্টু ওরফে ঝান্টু মিয়া (২৮) কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের সলিম উল্বার ছেলে ঝন্টু ওরফে ঝান্টু মিয়া দীর্ঘদিন যাবৎ সিলেট বসবাস করে আসছে। ঝন্টু সিলেট-হবিগঞ্জ এবং বানিয়াচঙ্গে একটি নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ডাকাতি সংঘটিত করে আসছে। ঝান্টুর বিরুদ্ধে সিলেট এর গোলাপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা (মামলা নং-২৫, তারিখ-২২/০৭/১০ইং) রয়েছে। এ মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন ধরে পুলিশ চোখ ফাকিঁ দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রাতে সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা’র নেতৃত্বে এসআই জুলহাস, এএসআই কানন কুমারসহ একদল পুলিশ কুর্শা খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঝন্টু ওরফে ঝান্টু মিয়াকে গ্রেফতার করে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুল কাউয়ুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারকৃত ঝন্টু ওরফে ঝান্টু মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com