বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরতলীর ছোট বহুলায় শিশু খুন আসামীরা ১৭ মাসেও অধরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৭ বছরের শিশু আকাশকে অপহরণের পর গলা কেটে হত্যাকান্ডের ১৭ মাস পেরিয়ে গেলেও এখনও অধরা রয়ে গেছে আসামীরা। চর্জশীট না হওয়ায় বিচার কার্যক্রমও ব্যহৃত হচ্ছে। নিহত শিশু আকাশ শহরতলীর ছোট বহুলা গ্রামের খুর্শেদ আলীর পুত্র। প্রসঙ্গত, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ইসমাইল মিয়া আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৭ সালের মে মাসের ৬ তারিখ ভোরে গ্রামের পার্শ্ববর্তী জমির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির গলিত লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। আটক হওয়ার পর হত্যাকান্ডে ইসমাইল নিজে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়। এ ঘটনায় শিশুর পিতা খুর্শেদ আলী বাদী হয়ে আল আমিনের পুত্র ইসমাইল মিয়া, মৃত কালাই মিয়ার পুত্র আলামিন, রওশন আলীর পুত্র সোহাগ মিয়া ও সক্কত আলীর পুত্র নুরুল হককে আসামী করে ০৭/০৫/১৭ তারিখে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকে প্রায় ১৭ মাস পেরিয়ে গেলেও আসামীরা রয়ে গেছে ধরা ছোওয়ার বাহিরে। বাদী জানান, তদন্তকারী কর্মকর্তা রহস্যজনক কারণে আসামীদেরকে গ্রেফতার করছেন না এবং তার সাথে বিভিন্ন ভাবে টালবাহানা শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com