মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামে শিশুদের খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরপুর হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ও নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকার চানপুর গ্রামে শনিবার বিকেলে ৫টায় প্রথম ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে আবার সংঘর্ষে ঘটনা ঘটে। পরে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন মাহফুজ (১৪), পেয়ারা খাতুন (৩২), জামাল মিয়া (৩০), মাসুদ রানা (২২)।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহাগ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, শিশুদের খেলা নিয়ে মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা বড়দের মাঝে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকার শামীম এবং তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই শিশুটির পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শিশু ও মহিলাসহ তারা গুরুত্বর আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com