শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের

শহরে রমরমা দেহ ব্যবসা কলগার্লসহ ৪ জন আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন ফ্ল্যাট বাসায় দেদার্সে দেহ ব্যবসা চলছে। আর এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে শিক্ষার্থী ও প্রবাসীর স্ত্রীরা। এক শ্রেণীর অসাধু বাড়ির মালিকরা যাচাই বাছাই না করে মোটা অংকের টাকা পেয়ে এসব ফ্ল্যাট ভাড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে এসব আবাসিক এলাকার পরিবেশ বিপদগামী হচ্ছে। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সদর থানার এসআই খান আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ইনাতাবাদ এলাকার শাহীন চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে ২ কলগার্ল ও ২ খদ্দেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার দক্ষিণ মিরাশী গ্রামের মোবারক মিয়ার কন্যা রুনা আক্তার (২২), মৃত মন্নাফ মিয়ার কন্যা শিউলি আক্তার (২০) ও সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুর রউফের পুত্র খদ্দের আবজল মিয়া (২৫), বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের সুন্দর আলীর পুত্র কাজল মিয়া (২২)। তাদের কাছ থেকে বিপুল পরিমান যৌন উত্তেজক ফুডেস্ক ট্যাবলেট ও কনডম জব্দ করা হয়। আটক কলগার্লরা জানায়, অভাব অনটনের কারণে তারা কোথাও কোন চাকরী না পেয়ে এ পেশায় নেমেছে। এ ব্যাপারে, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার তাদেরকে কোর্টে প্রেরণ করার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com