বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা। গতকাল বুধবার সকালে পৌরভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। সভাপতির বক্তব্যে মেয়র বলেন সকলের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডকে আরো গতিশীল করতে চাই। উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই হবিগঞ্জ পৌরসভার মুল প্রচেষ্টা। তিনি বলেন পৌরসভার জন্য একটি নির্ধারিত ডাম্পিং সাইট বাস্তবায়ন করা এখন খুবই জরুরী হয়ে পড়েছে। সভায় প্রশাসনের সাথে সমন্বয় করে ডাম্পিং সাইট বাস্তবায়নের জন্য অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় টিএলসিসি সদস্যবৃন্দ পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধানে নিমিত্তে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এর মধ্যে উমেদনগর পানির প্রকল্প বাস্তবায়ন, কিবরিয় মিলনায়তন মেরামত, ভাঙ্গা রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও পরিচ্ছন্নতা কাজ জোরদার, পানি-বিদ্যুত সুবিধা বাড়ানোসহ নানা ব্যাপারে আলোচনা হয়। মেয়র বলেন নিয়মিত উন্নয়ন কাজের পাশাপাশি দুর্গাপূজাকে সমানে রেখে পৌরসভা ব্যাপক কর্মসূচী পালন করবে। সভায় আরো উপস্থিত ছিলেন আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, মোঃ মজিবুর রহমান, রেবা চৌধুরী, মোঃ শামছুল হুদা সামছু, এডভোকেট ফাতেমা ইয়াছমিন, হিরাজ মিয়া, মোঃ গোলাম রাব্বানী, মতিলাল দাশ, মোঃ হাবিবুর রহমান, এমদাদুর রহমান বাবুল, আব্দুল মোতালিব মমরাজ, সুরাইয়া আক্তার রাখি, এডভোকেট নুরুল ইসলাম, মোঃ আলমগীর খান, নুরজাহান বেগম, বেগম কামরুন্নাহার, আবর আলী, নানু মিয়া, শান্তি রানী দাস, লুৎফা ইসলাম ও পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com