সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবতী মৃত্যুর পথযাত্রী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নাজমা আক্তার (৩০) নামে এক মহিলা মৃত্যু পথযাত্রী। সে চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের আব্দুল হামিদের কন্যা। গতাকল বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে। তবে রোগীর স্বজনদেও অভিযোগ মুমূর্ষ অবস্থায় আধা ঘন্টা সময় সদর হাসপাতালে মহিলা ওয়ার্ডে পড়ে থাকলেও তার কোন চিকিৎসা কিংবা ঔষধ দেয়নি ওয়ার্ডের নার্সরা। গতকাল ওই সময় সড়ক পারাপারের সময় একটি পিকআপ ভ্যান নাজমাকে চাপা দেয়। এ সময় তার অবস্থা দেখে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রাখে। নাজমাকে উদ্ধার করে সদর হাপসাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিকআপ ভ্যান এবং চালককে ধরার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। অপরদিকে, নাজমা মুমুর্ষ অবস্থায ওয়ার্ডে চটপট করতে থাকলেও হাসপাতালে থাকা ঔষধ ও সেলাইন তাকে দেয়া হয়নি। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলোজ হাপসাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোগীর স্বজনদেও সাথে হাসপাতালের কর্তৃপক্ষের বাক-বিতন্ডা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com