বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাবেক ছাত্রনেতা সামছুদ্দিন রানার ৮ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিংবদন্তি ছাত্রনেতা ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন রানার ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার। এ উপলক্ষে ওই দিন বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে এবং শহরের টাউন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ছেলে এডভোকেট রবিউল আহমেদ রাকিব দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন। মঙ্গলবার হবিগঞ্জ শহরের চান মিয়া মসজিদে এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামছুদ্দিন রানা ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সামছুদ্দিন রানার ছেলে এডভোকেট রবিউল আহমেদ রাকিব আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছে। আর মেয়ে রুহছানিয়া রুহান রুনিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ১ম শ্রেণীতে স্নাতকসহ স্নœাতকোত্তর ডিগ্রী অর্জন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com