বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশে ফিরেই ৪ মামলায় হাজিরা দিলেন মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ্বব্রত পালন শেষে দেশে ফিরেই ৪টি মামলায় হাজিরা দিয়েছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় দায়েরকৃত ৪টি মামলায় তিনি হাজিরা দেন। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় আবারও পিছিয়েছে মামলার সাক্ষ্য গ্রহণ। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২১ ডিসেম্বর আদালতে এই চার্জশীট গৃহীত হলে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করেন মেয়র জি কে গউছ। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ ৭শ ৩৯ দিন কারাভোগের পর ২০১৭ সালের ৪ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান মেয়র জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com