রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

ইনাতগঞ্জে ৪ জুয়ারী গ্রেফতার ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে আটক ৪ জুয়ারীকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, নবীগঞ্জের শৈলা রামপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র সফর উদ্দিন (৩৫), একই গ্রামের মো: কামাল উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (২৫) ও আলী হোসেনের পুত্র মো: লোকমান হোসেন (২৩) ও জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র ময়না মিয়া (২৮)। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান ৪ জুয়ারীর প্রত্যেককে ২১দিন করে সশ্র্রম কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা প্রদান করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার (পশ্চিম) বড় ভাকৈর ইউনিয়নের শৈলা রামপুর গ্রামে একদল জুয়ারী জুয়ার আসর বসায়। এ খবর পেয়ে রাত প্রায় ৩টার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই এমরান আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত ৪ জনকে জুয়ার সরঞ্জামসহ আটক করে। গতকাল বুধবার দুপুরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাদের প্রত্যেককে ২১দিন করে সশ্র্রম কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com