রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

চুনারুঘাট পৌরসভার মেয়রের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান মুুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আজ বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১২ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সন্ধ্যায় পারিবারিকভাবে পৌরসভার মুসলিম প্লাজার বাসভবনে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হবে। মুসলিম উদ্দিন পাকিস্তান আমলে একবার ও দেশ স্বাধীনের পর দুইবার চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চুনারুঘাট হাসপাতাল প্রতিষ্ঠালগ্নে তিনি স্বেচ্ছায় জমি দান করেন। মৃত্যু পূর্ব পর্যন্ত আজীবন চুনারুঘাট সদর ঈদগাহ, শ্মশান কমিটি ও চুনারুঘাট সাহিত্য নিকেতনের সভাপতি ছিলেন। তিনি চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ১৯৭৯ সালে তিনি চুনারুঘাট উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি ও একই বছর চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দুটিকে ভাঙ্গন এবং বন্যার হাত রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন। স্বেচ্ছাশ্রমে এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পান। এছাড়াও তিনি চুনারুঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। মরহুমের দুই ছেলে জ্যোষ্ঠ সন্তান নাজিম উদ্দিন বর্তমানে চুনারুঘাট পৌর সভার মেয়র। আরেক সন্তান সালেহ উদ্দিন দেশের একজন সিনিয়র বিশিষ্ট সাংবাদিক।
উল্লেখ্য, আলহাজ্ব মুসলিম উদ্দিন ১৯২৯ সালে চুনারুঘাট সদরের বড়াইল গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আজ ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন শুভাকাংখীসহ সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের মুসলিম উদ্দিন ছেলে দৈনিক ইত্তেফাকে আইন, সংসদ ও বিচার বিভাগের সম্পাদক সালেহ উদ্দিন ও চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামুছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com