বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে অভিনব পন্থায় ছিনতাইকালে ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুরে অভিনব কায়দায় কামরুজ্জামান নামে এক যুবকের কাছে থেকে অর্থকড়ি ছিনিয়ে নেয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহানপুর এলাকার কামরুজ্জামানকে জগদীশপুর থেকে একটি সিএনজি করে ছিনিয়ে নিয়ে যায় শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন পটুই, রুহুল আমিন ও ফরিদ মিয়া। পথিমধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে কামরুজ্জামানের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এতে সে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে সিএনজি সহ ৩ ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দেয়। পরে থানায় খবর দিয়ে এসআই আবুল কাশেম এসে তাদেরকে থানায় নিয়ে নেয়। এ ব্যাপারে ভিকটিম কামরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com