বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ॥ ব্যকস নেতৃবৃন্দের পরিদর্শন

  • আপডেট টাইম রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বানিয়াচং রোডে ১ রাতে ৩টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর দেওয়ান জানান, ওই এলাকার ব্যবসায়ীরা রাতে দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান। সকালের এসে সালামান এন্টারপ্রাইজের মালিক আব্দুজ জব্বার দেখতে পান দরজা খোলা। চোরেরা উপরের টিন কেটে তার দোকান থেকে নগদ পৌনে ২ লাখ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সালমান এন্টারপ্রাইজের পার্শ্ববর্তী শাহেদুল ও সিরাজুল ইসলামের দুইটি ধান চাওলের আড়তের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫ হাজার টাকা চুরি হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করবে।
এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যকস সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, কোষাধ্যক্ষ হাজী আব্দুর রহমান, প্রচার সম্পাদক নুরুল হক, সাবেক ক্রীড়া সম্পাদক কামাল খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com