বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের কানাইপুর মাঠে ঐতিহ্যবাহী বারুনী মেলা

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৭৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুনী মেলা কানাইপুর মাঠে গতকাল শুক্রবার রাতে শেষ হয়েছে। সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান উপলক্ষ্যে কানাইপুর মাঠে এ মেলা অনুষ্টিত হয়। এ মেলাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। মেলায় আগমনকারী দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। মেলার প্রধান আকর্ষন বেল, তৈজষপত্র, তেতুল, বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন জিনিস উল্লেখযোগ্য। অতীতে এ মেলাতে কোনরূপ জুয়ার আসর না দেখলেও গত ২/৩ বছর যাবত স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু জুয়ারীরা দিনভর প্রকাশ্যে জুয়ার আসর বসায়। স্থানীয় অন্যান্য লোকজন ও নবীগঞ্জ থানা পুলিশের লোকজন জুয়া খেলায় বাধা দিলে সাময়িকভাবে জুয়ারীরা পালিয়ে গেলেও পরবর্তীতে সন্ধ্যার পর প্রকাশ্যে জুয়ারীরা পুনরায় জুয়ার আসর বসায়। মেলা পরিদর্শন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এস নুরুল ইসলাম খেজুর, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি এটি এম সালাম, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর কাউন্সিল রুহুল আমিন রফু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com