মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মন্নাফের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুর পিতা হিরা মিয়া মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপজেলা জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক গর্ভর্নিং বডির সদস্য, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক মরহুম মোঃ আব্দুল মন্নাফের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, কবর জিয়ারত ও শিরনী বিতরণ করা হয়। এতে অংশ গ্রহন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মরহুমের ভাতিজা মাওলানা শাহ আলম, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোস্তফা মিয়া (মানিক), নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ ইয়াছিন আহমদ, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার মোয়াজ্জিন রুমন আহমদ, নবীগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, মরহুমের পুত্র ব্যবসায়ী দেলোয়ার হোসেন টিপু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু ও ব্যবসায়ী মনোয়ার হোসেন লিপু প্রমূখ। উল্লেখ্য, মরহুম মোঃ আব্দুল মন্নাফ ২০০৫ইং সালের ২ সেপ্টেম্বর ভোরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com