মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতির দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৭৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব মরহুম স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু ছিদ্দিক, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বয়াত উল্লা, ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মরহুমের ছেলে ইনাতগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আনসার উদ্দিন প্রমুখ। জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com