বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধের বিকল্প নেই-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৭২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী বলেছেন, যার নেতৃত্বে বিশে^র দরবারে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছে। যার জন্ম না হলে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলার মানুষ মাথা উচুঁ করে দাড়াতে পারতো কি না তা সন্দেহ ছিল। সেই স্বাধীন রাষ্ট্রের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোস্তাকের দল স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে বাংলায় কলংক লেপন করেছে। আজও সেই সব ষড়যন্ত্র কারীরা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে সকলের ঐক্যবদ্ধের বিকল্প নাই। এই শোকের মাসে শোককে শক্তিতে পরিনত করে এ দেশ থেকে চিরতরে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মুল করতে হবে। তিনি গত সোমবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত গুলো বলেছেন। ইউপি আওয়ামীলীগ সভাপতি দিলাওর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, ডাঃ নাজরা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ গতি গোবিন্দ্র দাশ, এডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মছদ্দর আলী, আতাউর রহমান, মুহিবুর রহমান হারুন, আমিনুল ইসলাম নোমান, শেখ ছৈফা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, সবুর মিয়া, জয়নাল আবেদীন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com