বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা জাপার সম্মেলনে নবীগঞ্জে আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৩০ আগস্ট হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে অংশগ্রহণ ও সফল করার লক্ষে নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাস্টার আব্দুর রকিব। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ইউসুফ আহমেদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য নুরুল হক তুহিন, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাওঃ মোশাহিদ আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য শাহ্ জাহানুর রহমান স্বপন, বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি শহীদ চৌধুরী, পৌর জাতীয় পার্টি নেতা ফতেহ আলম ও আব্দুল মালিক চৌধুরী, জেলা যুব সংহতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, জেলা যুব সংহতি নেতা এনামুল হক চৌধুরী এনাম প্রমূখ। সভায় বক্তাগন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পার্টির সদস্য সচিব শংকর পাল-এর নেতৃত্বে আসন্ন জেলা জাতীয় পার্টির সম্মেলন সফল করার জন্য নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি নেতাকর্মীদের প্রতি আহবান জানান এবং অনুষ্ঠিতব্য সম্মেলনে আলহাজ্ব আতিকুর রহমান আতিককে জেলা জাতীয় পার্টির সভাপতি ও শংকর পালকে সাধারণ সম্পাদক এবং তৌহিদুল ইসলাম তৌহিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com