বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে তৃতীয় শ্রেণির ছাত্র অপহরণ ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৭০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩য় শ্রেণির ছাত্র নিশাদ রহমান নিলয় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, উপজেলার মঙ্গলপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে জীবন পাল (৩৬) এবং লাখাই উপজেলার স্বজন গ্রামের আব্দুল রেজ্জাকের ছেলে সাইদুল (৩৭)। শনিবার মধ্যরাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে নোয়াপাড়া বাজার থেকে তাদের আটক করে। অপহৃত নিলয় ধর্মঘর বাজারের মশিউর রহমানের পুত্র এবং স্থানীয় কেজি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট ধর্মঘর গরু বাজার থেকে নিখোঁজ হয় নিলয়। এ ঘটনায় তার পিতা মশিউর রহমান মাধবপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
অপহৃত নিলয়ের পরিবার সূত্রে জানা গেছে, সে নিখোঁজ হওয়ার পর র‌্যাবের হাতে আটক ২ জন তার (নিলয়) পিতার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা মুক্তিপণ নেয়। এরপরও নিলয়কে তারা ছাড়েনি।
এ ব্যাপারে নিলয় অপহরণ মামলায় তদন্ত কর্মকর্তা এস.আই লিটন ঘোষ জানান, রবিবার বিকেলে র‌্যাব সদস্যরা ২আসামীকে মাধবপুর থানায় সোপর্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com