বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিকদের সাথে সদর থানার বিদায়ী ওসি ইয়াছিনুল হকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় সদর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিদায়ী ওসি মোঃ ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) জিয়াউর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি হিরাজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ মোঃ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি প্রদীপ দাস সাগর, সহ-সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, দৈনিক হবিগঞ্জের জননী’র ভারপ্রাপ্ত সম্পাদক ফজলে রাব্বি রাসেল, দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, একুশে টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, দি নিউ ন্যাশন পত্রিকার জেলা প্রতিনিধি সালাম চৌধুরী, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, দৈনিক তরফবার্তা পত্রিকার বার্তা সম্পাদক কামরুল হাসান, দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল হক কবির, এস কে সাগর, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত কুমার চৌধুরী ও প্রিয় ডট কম এর জেলা প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম সজিব প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী ওসি তার বক্তব্যে বলেন, “বিগত ২৫ মাস দায়িত্ব পালনে কোন ভুল ক্রটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কর্মস্থলেও যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য আমি হবিগঞ্জবাসীর দোয়া কামনা করি”। তিনি বলেন, “দায়িত্ব পালনে আমি স্থানীয় এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা পেয়েছি। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com