সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে ইয়াবাসহ গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৭৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ রনু মিয়া (২৭) কে শ্রীমঙ্গল থেকে এক হাজার পিছ ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৯। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকার পাকা রাস্তার উপর থেকে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জের মাদক ব্যবসায়ী মোঃ রনু মিয়া (২৭) কে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। রনু মিয়া নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের ধন মিয়ার পুত্র। সোমবার সন্ধ্যায় র‌্যাব-৯ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com