বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে চরম বিদ্যুত বিভ্রাট অসহনীয় গরমে অতিষ্ট মানুষ

  • আপডেট টাইম সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৫১৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অসহনীয় গরম ও চরম বিদ্যুত বিভ্রাটে অতিষ্ট হয়ে পড়েছেন এলাকাবাসী। গতকাল রবিবার ভোর রাত থেকে রির্পোট লেখা (রাত-৯ ঘটিকা ) পর্যন্ত বিদ্যুতবিহীন রয়েছে নবীগঞ্জ। হবিগঞ্জ পল্লী সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের কর্তা ব্যক্তিদের দায়িত্বহীনতার কারণেই বিদ্যুৎবিভ্রাট সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মনে করেন। জেলার অন্যান্য স্থানে বিদ্যুত থাকলেও নবীগঞ্জ রয়েছে অন্ধকারে। কেন এমন বির্পযয় তা স্পষ্ট করে বলতে পারছেন না বিদ্যুত বিভাগ। একদিকে বিদ্যুত বিভ্রাট অপর দিকে অসহনীয় গরমে অতিষ্ট নবীগঞ্জবাসী। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এমন বিদ্যুত বিভ্রাটে ব্যবসায়ীরাও চরম ক্ষুব্ধ। তাদের বেচাকেনায় দেখা দিয়েছে মান্দাভাব। প্রচন্ড গরম ও বিদ্যুত বিভ্রাটের কারনে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোমলমতি শিশু ও বয়স্ক লোকজন। শিক্ষার্থীদের লেখাপড়ায়ও বিঘœ ঘটছে। বিদ্যুত কখন আসবে এমন তথ্য নিশ্চিত করতে পারেন নি পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ। এ অবস্থায় সাধারন মানুষের মাঝে ক্ষোভ জমাট বাধছে। প্রাকৃতিক আবহাওয়া অনুকুলে থাকার পরও বিদ্যুতের এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না অনেকেই। এ ব্যাপারে নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এর মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com