বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মেম্বারের ওপর হামলা হামলাকরীকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মেম্বার অরবিন্দু দেবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা শাহীন মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। শনিবার সকালে আটক যুবককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
হামলার শিকার ইউপি মেম্বার অরবিন্দু দেব জানান, একটি সালিস বৈঠককে কেন্দ্র করে শাহীন মিয়ার নেতৃত্বে ৬/৭জন যুবক শুক্রবার বিকেলে উপজেলার বরুড়া বাজারে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনায় তিনি শাহীন মিয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com