বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে যুবতী হেলেনা হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৭৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গৃহবধু হেলেনা হত্যা মামলার অন্যতম আসামী ইদ্রিছ আলী (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ১ টায় উপজেলার কিলবামঐ গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইদ্রিছ আলী উপজেলার কিলবামঐ গ্রামের ছিদ্দিক আলীর পুত্র। জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কিলবামঐ গ্রামের ডুবাই প্রবাসী শামীম মিয়ার স্ত্রী হেলেনা খাতুন হত্যাকান্ডের অন্যতম আসামী ইদ্রিছ আলীকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, উপজেলার কিলবামঐ গ্রামের প্রবাসী শামীম মিয়ার সাথে পাশের বাড়ীর ছিদ্দিক আলীর পারিবারিক বিরোধ চলছিল। গত বছরের ১২ জুন সোমবার ভোর ৫ টায় প্রবাসীর স্ত্রী হেলেনার মোবাইলে ফোনে একটি কল আসলে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পরে রাস্তায় দাড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সার কাছে গেলে কে বা কারা জোড় করে গাড়িতে তোলে নিয়ে যায়। এ সময় তার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া হিমু দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তাৎক্ষণিক গৃহবধুর মোবাইল ফোনও বন্ধ পান তারা। অনেক খোঁজাখুজি পর সকাল ৮টায় গৃহবধুর বাড়ী থেকে অন্তত ৫-৬ কিলোমিটার দুরবর্তী রশিদপুর রেলষ্টেশনের পশ্চিম আউটার সিগনালের কাছে রেললাইনের উপর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন হেলেনার বড় ভাই উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের আব্দুল আউয়াল বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com