সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

মাধবপুরে স্মার্ট কার্ড বিতরণকালে নির্বাচন কমিশনের ল্যাপটপ চুরি

  • আপডেট টাইম বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জগদীশপুর ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে নির্বাচন কমিশনের একটি ল্যাপটপ চুরি হয়েছে। এ ঘটনায় কমিশনের লোকজন মাধবপুর থানায় একটি জিডি করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে গ্রামবাসীদের সহযোগিতায় জগদীশপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সন্তোষপুর গ্রামের করম আলীর ছেলে আলাই মিয়া (২০) এবং জয়নাল মিয়ার ছেলে আলআমিন (১৮)কে মাধবপুর থানায় সোপর্দ করেছে। জগদীশপুর ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ দফাদার নিখিল সরকার জানান, জগদীশপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময় কমিশনের লোকজনের চোখ ফাঁকি দিয়ে একটি ল্যাপটপ কে বা কারা চুরি করে নেয়। পরে ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মালেকা আজিজকে নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় উল্লেখিত ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মাধবপুর উপজেলা নির্বাচন কমিশনার মনিরুজ্জামান জানান, চুরির ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ভীড়ের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের সময় ল্যাপটপটি জগদীশপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে চুরি হয়ে যায়। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক এসআই আব্দুস সাত্তার জানান, গ্রামপুলিশ উল্লেখিত ২ যুবককে আটক করে পুলিশকে খবর দিলে সন্তোষপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। তাদের একজন মানসিক ভারসাম্যহীন ছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কোন আলামত না পাওয়া যাওয়ায় স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com