বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে আন্দোলনের মধ্যেই নতুন সড়ক আইন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আগামীকাল সোমবার মন্ত্রিসভায় উঠছে। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হচ্ছে। এরপর এটি সংসদে তোলা হবে। এর আগে গত বছরের মার্চে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ইনশাল্লাহ আগামীকাল সোমবার আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। পরের দিন থেকে রাজধানীর সড়কে অবস্থান করে বেপরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গতকাল রোববারও অব্যাহত ছিল শিক্ষার্থীদের সেই আন্দোলন। এ নিয়ে আন্দোলন অষ্টম দিনে গড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com