মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অঘোষিত ধর্মঘটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

  • আপডেট টাইম শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অঘোষিত ধর্মঘট ডেকে দেশের পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। লিখিত বক্তব্যে শ্রমিকনেতা ইনসুর আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিএনপি জামায়াতসহ বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের নেতারা দেশের পরিবহন সেক্টরের নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে এই শ্রমিকনেতা বলেন, ‘লক্ষ্য করছি, সরকারের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এক শ্রেণির কুচক্রী মহল অপচেষ্টায় লিপ্ত হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গত আন্দোলনের মধ্যে কুচক্রী মহল প্রবেশ করে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ দেশের সাধারণ মানুষের জনমনে আতঙ্কসহ নৈরাজ্য সৃষ্টি করছে। এই শ্রমিক নেতা বলেন, ‘২০১৩ সালে জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করেছিল, ওই একই অশুভ শক্তি শ্রম-আইন পরিপন্থি অনৈতিকভাবে নিরাপত্তার অজুহাতে অঘোষিতভাবে পরিবহন ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এই অঘোষিত পরিবহন ধর্মঘটের আহ্বানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত শিক্ষার্থীদের পরিবারকে আশ্বস্ত করে বলেছেন- দোষী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
অনৈতিক পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘পরিবহন সেক্টরকে সচল রাখতে সব পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে দেশব্যাপী সড়ক-মহাসড়কে যাতে নির্বিঘেœ পরিবহন চলাচল করতে পারে সেজন্য নিরাপত্তা দেয়ায় জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পরিবহন সেক্টরে নৈরাজ্য সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসে তা সমাধানের কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com