বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ৪ গাঁজাসেবীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৭৬০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার এক গাঁজা সেবীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল ও ৪ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে তাদেরকে এই জরিমানা ও সাজা প্রদান করা হয়। তারা হলো, পূর্ব সিংহগ্রামের মৃত আজম আলীর পুত্র জবান মিয়া, একই গ্রামের ফরিদ মিয়া পুত্র উজ্জল মিয়া ও মৃত আজদু মিয়ার পুত্র শাহীন মিয়া, এছাড়া সিংহগ্রামের আওয়াল মিয়ার পুত্র কাউসার ও মৃত ফারুক মিয়ার পুত্র জানে আলম। গতকাল বুধবার দুপুর ১২টায় থানার এসআই আবুল বাসার আটককৃদেরকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের কার্যালয়ে হাজির করেন। পরে গাজাঁ সেবনের অপরাধের জবান মিয়াকে ৬ মাসের কারাতণ্ড, উজ্জল মিয়াকে ৫ হাজার, শাহীন মিয়াকে ২ হাজার টাকা, কাউসার মিয়াকে ২ হাজার ও জানে আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গগত, গত মঙ্গলবার রাতে পূর্ব সিংহগ্রামের জবান মিয়ার বাড়িতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় জবান মিয়ার নিকট থেকে ৮ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানান ওসি এমরান হুসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com