বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক শওকত চৌধুরীর মায়ের কুলখানী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা মরহুম আব্দুস শহীদ চৌধুরীর স্ত্রী ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকতের মা আমেনা খাতুন চৌধুরীর কুলখানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারের কুলখানী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিল্লাদ গাজী, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমএ মোতালিব চৌধুরী, সাবেক সাধারণ অ্যাডভোকেট সালেহ আহমেদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, হবিগঞ্জ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান নিয়ন, রাশেদ আহমদ খান, চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাশ সাগর, এমএ হালিম, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোহাম্মদ নুর উদ্দিন, এসএম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, অ্যাডভোকেট কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ জুন আমেনা খাতুন চৌধুরী ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com