বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জাগ্রত তরুণ সংগঠনের অভিষেক ও বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জাগ্রত তরুণ সংগঠনের অভিষেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে স্থানীয় আরডিহল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজবাহ উদ্দিন শান্ত।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অনিম আহমেদ। গীতা পাঠ করেন সোহাগ শুক্ল বৈদ্য। সাধারণ সম্পাদক ছান্টু শুক্লবৈদ্য সোহাগের পরিচালণায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত তরুণ সংগঠনের প্রধান উপদেষ্ঠা মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলু রহমান, মোঃ হারনুর রশিদ চৌধুরী, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের এ.এলটি. আঞ্চলিক উপ-কমিশনার প্রমথ সরকার, হবিগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক এডঃ মোহাম্মদ আব্দুল কাইয়ূম, হবিগঞ্জ জেলা রোভারের যুগ্ম সম্পাদক রনজিৎ কুমার দাশ, হবিগঞ্জ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ জালাল উদ্দিন জুয়েল, তারুণ্য সোসাইটির সভাপতি রাকিব রহমান, আমাদের অঙ্গিকার সভাপতি শাওন আল হাসান, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার আহমেদ খান।
বক্তব্য রাখেন, তানভির সিদ্দিকী তোয়াহা, তারেক আহমেদ সোহাগ, পাপন চৌধুরী, প্রান্ত রায়, মোয়াজ্জেম হোসেন, নয়ন অধিকার, আবুল কাশেম, রাজা চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে ৪০ জন দরিদ্র শিশুর মাঝে অত্র সংগঠনের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com