বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৪র্থ বারের মতো পরাজিত মিছবাহ উদ্দিন ভূইয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ বারের মত পরাজিত হয়েছে। উপজেলা পরিষদ গঠনের পর এ পর্যন্ত অনুষ্ঠিত আজমিরীগঞ্জের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনের ৪টিতে মিছবাহ উদ্দিন ভূইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং সবকটিতেই পরাজিত হন। সূত্র মতে মিছবাহ উদ্দিন ভূইয়া প্রথম পরাজিত হন হাফিজ উদ্দিন আফাইর সাথে। দ্বিতীয় বারও পরাজিত হন হাফিজ উদ্দিন আফাইর ভাতিজা মোহনের সাথে। তৃতীয় বার পরাজিত হন মরহুম মোঃ আতর আলী মিয়ার সাথে। সর্বশেষ অনেক নাটকীয় ঘটনার পর উপনির্বাচনে মিছবাহ উদ্দিন ভূইয়া প্রতিদ্বন্দ্বিতা করে গতকাল ৪র্থবারের মত পরাজিত হয়েছেন আতর আলী মিয়ার পুত্র আলাউদ্দিনের কাছে। এ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com