শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে তিন চোর গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৪৬৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে চুরির মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বানিয়াচং উপজেলার এনায়েত কান্দি গ্রামের সামছু মিয়া (২৭), সজলু মিয়া (৩৫) ও একই উপজেলার বড়ইওড়ি গ্রামের পলাশ মিয়া (২০) ৪ মাস যাবত লাখাই উপজেলায় তেঘরিয়া গ্রামের আবদাল বিবির বাড়িতে থেকে আবদাল বিবির ঘরের রাজ মিস্ত্রির কাজ করে। এ সুযোগে গত শনিবার ভোর রাতে সামছু মিয়া, সজলু মিয়া ও পলাশ মিয়া আবদাল বিবির ঘরের লাগেজে থাকা নগদ ৩০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার প্রায় দেড় লাখ টাকা মুল্যের মালমাল চোরি করে নিয়ে যায়।
এ ঘটনায় আবদাল বিবি বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই কাসেম উত্তর তেঘরিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে ওই দিনই তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করে। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, গ্রেফতার কৃত আসামীদের কাছে দুই আনা ওজনের কানের দুল পাওয়া গেছে। তিনি আরো জানান, সামছু মিয়ার বিরোদ্ধে বানিয়াচং থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com