বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রাণ কোম্পানীর শ্রমিক তুলে নিয়ে ধর্ষণ ॥ ধর্ষক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণ আরএফএল কোম্পানীর শ্রমিক এক মহিলা (২২) ধর্ষনের শিকার হয়েছে। জনতা ধর্ষক একই মামুন মিয়া (২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষিতা মহিলাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতা মহিলা জানায়, বনদক্ষিণ গ্রামের ওই মহিলার সাথে বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের রজব আলীর পুত্র মামুন মিয়া (২৫) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল প্রাণ কোম্পানীতে কাজ শেষে রাত ৯ টার দিকে ধুলিয়াখাল থেকে সিএনজি যোগে ওই মহিলাকে চুনারুঘাট নিয়ে যায়। সেখানে মামুনসহ তার সহযোগি ৬/৭ নরপশু মিলে মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে ধর্ষক মামুন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় মামুন হাসপাতালে রেখে চলে যেতে চাইলে মহিলা চিৎকার শুরু করে। এ সময় লোকজন মামুনকে আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com