সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জ শহরে রাতের আধারে ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমানকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান ও তার ব্যবসায়ী পার্টনার লাল মিয়াকে দৃর্বৃত্তরা কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। গুরুতর অবস্থায় চেয়ারম্যান ফজলুর রহমানকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চেয়ারম্যান ফজলুর রহমান খান ব্যবসায়ী তার পার্টনার লাল মিয়াকে সঙ্গে নিয়ে গতকাল রাত ১২ টার দিকে মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরের শ্যামলীস্থ বাসভবনে ফিরছিলেন। তারা উত্তর শ্যামলী এলাকায় পৌছুলে অপর একটি মোটর সাইকেল যোগে ৩ দুর্বৃৃত্ত গতিরোধ করে ফজলুর রহমান খান ও লাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশংকাজনক অবস্থায় চেয়ারম্যান ফজলুর রহমান খানকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com