বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল উপজেলার গাজীপুর এলাকার ইছালিয়া চা বাগানের ছড়া থেকে মেশিন দু’টি জব্দ করেন। তিনি জানান, একটি মহল অবৈধভাবে উল্লেখিত ছড়া থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, জব্দকৃত মেশিন দু’টি ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com