বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আধূুনিক প্রেসক্লাব নিমার্ণে সব ধরনের সহযোগিতা করা হবে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৪৬০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান সাংবাদিকরা সমাজের বিবেক আখ্যায়িত করে বলেন, তারা সমাজ সংস্কারক, সমাজের আয়না। তাদের ইতিবাচক সংবাদের মাধ্যমে সমাজের অনেক অসংগতি দূর করা সম্ভব। তিনি মাধবপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ১ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে প্রেসক্লাবের সিসি রাস্তা নিমার্ণ করে দেওয়া হয়েছে। আধূুনিক প্রেসক্লাব নিমার্ণে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে ইনশাল্লাহ। তিনি বুধবার সকালে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাংবাদিক নেতা মোঃ আবুল খায়ের, কে.এম সামসুল হক, জামাল মোঃ আবু নাসের, হিরেশ ভট্রাচার্য্য, রাখাল দে, মাহমুদুল হাসান রনি, বিপ্লব ভট্রাচার্য্য, আলমগীর কবির, সুব্রত দেব রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com