সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

ট্রেনযোগে গাঁজা পাচারকালে মাধবপুরের মাদক ব্যবসায়ী কুলাউড়া রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রেনযোগে গাঁজা পাচারকালে মাধবপুরের এক মাদক ব্যবসায়ীকে ট্রেনযাত্রীরা আটক করে কুলাউড়া রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম ইউছুফ আলী (২৮)। সে মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ ১০ কেজি। গতকাল সোমবার দুপুরের দিকে লংলা স্টেশনে সিলেটগামী সুরমা মেইল থেকে তাকে আটক করা হয়।
কুলাউগা রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আটক ইউছুফ আলী দীর্ঘদিন ধরে ট্রেনযোগে বিভিন্ন স্থানে মাদক পাচার করছিল। গতকাল উল্লেখিত পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে সুরমা মেইলযোগে গন্তব্যে যাচ্ছিল। তার চালচলনে ট্রেনের বগিতে থাকা অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। এ সময় যাত্রীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে গাঁজা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে কুলাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে ও মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com