শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদে ফ্যানের নিচে নামাজ পড়া নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে গোদাম রেজভীয়া জামে মসজিদে ফ্যানের নিচে নামাজ পড়া নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সূত্র জানায়, মাসখানেক ধরে মসজিদ কমিটির একাং লোক মসজিদের ফ্যান খুলে নেয়। যাতে মুসল্লীরা নামাজ পড়তে না পারে। এ নিয়ে তারাবির নামাজের সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিষয়টি নিস্পত্তি করে দেন এবং ফ্যান লাগানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু একমাস পেরিয়ে গেলেও এখন ফ্যান লাগানো হয়নি। মুসল্লীরা প্রচন্ড গরমে নামাজ আদায় করেন। মুসল্লীরা জানান, আগামী শুক্রবার তারা মসজিদে ফ্যান লাগাবেন। এতে যদি কেউ বাধা দেয় তা প্রতিহত করা হবে। গতকাল সোমবার সারাদিন ফ্যান লাগানোর সমালোচনা চলছে। এক পক্ষ বলছে ফ্যান লাগালে বাধা দেয়া হবে। অপর পক্ষ বলে যে কোন মুল্যে ফ্যান লাগানো হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজান বিরাজ করছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি শুনেছি। যাতে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com