রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী কিশোরী। গতকাল সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমার নেতৃত্বে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের আইন উল্লার ১৪ বছর বয়সী নাতিন সেজমিন বেগম দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। হবিগঞ্জ সদর ইউনিয়নের জনৈক লোকের সাথে বিয়ের আয়োজন করা হয়। আগামীকাল বুধবার দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। এর আগেই বাল্য বিয়ের খবর পান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। তিনি তাৎক্ষনিকভাবে মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমাকে বাল্য বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে গজনাইপুর ইউনিয়ন সচিবসহ এলাকার গণ্যমান্য লোকজন বিয়ে বাড়িতে গিয়ে কনের নানা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সর্ম্পকে অবহিত করলে তারা মেয়ের ১৮ পূর্ন না হওয়া পযন্ত বিয়ে দিবে না বলে লিখিত অঙ্গিকার করেন এবং বিয়ের আয়োজন ভন্ডুল করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com