বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে অস্ত্র মামলার আসামী জবান গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর এলাকার বড়াইল গ্রাম থেকে অস্ত্র মামলার পলাতক আসামী জবান উল্লা (৩৫) অবশেষে পুলিশ আটক করেছে। আটকৃত আসামী জবান উল্লা পৌর এলাকার বড়াইল গ্রামের মৃত ইছাক উল্লার পুত্র। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই অলক বড়ুয়া ও এসআই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ বড়াইল গ্রামে অভিযান চালিয়। এ সময় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জবান উল্লা জি.আর ২১৩/১৪ অস্ত্র আইনের মামলার পলাতক আসামী। সে দীর্ঘ ৪ বছর যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান পলাতক আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com