বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইমামবাড়ি ও মিলনগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমামবাড়ি ও মিলনগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পচাঁ আমের জুস বিক্রি করার অভিযোগে ইমামবাড়ি বাজারের এম.এস. ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি করায় জসিম রেস্টুরেন্ট এন্ড সুইটস ৩ হাজার টাকা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে রাজু ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে মিলনগঞ্জ বাজারের রঞ্জন পাল মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী এবং থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com