রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে ভূয়া সনদে চাকরি প্রার্থী ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫৫৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে জাল সনদে চাকরি প্রার্থীদের মধ্যে আটক ৩ জনসহ ৪ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামীরা হলেন, মোঃ রুহুল আমীন, ফয়সল, মোঃ তাহির মিয়া ও সাহেদ। এদের মধ্যে সাহেদ পলাতক রয়েছেন। অপর ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫, ৬ ও ৭ জুন উপজেলার ২৬টি স্কুলে দপ্তরী কাম প্রহরী পদে একজন করে লোক নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ৯ জনের বিরুদ্ধে ভূয়া সনদ দাখিলের অভিযোগ করেন অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযুক্তদের সনদ যাছাই করা হয়। যাছাইকালে মোঃ রুহুল আমীন, ফয়সল, মোঃ তাহির মিয়া ও সাহেদসহ ৪জনের সনদ জাল বলে প্রমাণিত হয়। এ সময় মোঃ রুহুল আমীন, ফয়সল, মোঃ তাহির মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী অফিসার। সাহেদ মিয়াকে তখন পাওয়া যায়নি। এ ব্যাপারে গতকাল বুধবার স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ বাদী হয়ে উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ আটক ৩জনকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com