বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে গরু চুরি করে নিয়ে যাবার সময় গরু ও পিকআপ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বিরাট গ্রাম থেকে গরু চুরি করে গাড়িতে তুলে নিয়ে যাবার সময় জনতা গরু ও পিকআপ আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ আটক গরু ও পিকআপ স্থানীয় ইউপি সদস্য শাহেল মিয়ার জিম্মায় দিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে পিকআপ মালিক আজমিরীগঞ্জ পৌরযুবলীগ নেতা রায়হান মিয়া তার গাড়ি কে ভাড়া নিয়েছে তা তিনি জানেন না বলে জানান। এ অবস্থায় পুলিশ ১ দিনের মধ্যে এলাকাবাসীর সাথে বিষয়টি সমাধান করার জন্য রায়হানকে জানিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটার দিকে বিরাট গ্রামের রোস্তম আলী ও আস্তম আলীর ৩টি গরু কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ সময় ঘুম ভাঙ্গলে তারা গোয়াল ঘরে গরু নেই দেখতে পেয়ে তাৎক্ষণিক গরুর খোজে বের হয়। এক পর্যায়ে তারা রাস্তায় দাড়িয়ে থাকা পিকআপে একটি গরু তোলা হয়েছে এবং অপর দু’টি তোলার চেষ্টা করছে। এ সময় লোকজন দেখতে পেয়ে চোর চক্র ও পিকআপ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চুরি যাওয়া গরু পাচার কাজে ব্যবহৃত পিকআপ ও গরু ৩টি জব্ধ করেন। আটক পিকআপটি আজমিরীগঞ্জ পৌর যুবলীগ নেতা পৌর এলাকার কৃষ্ণনগর এলাকার রায়হান মিয়া। পুলিশ রায়হান মিয়াকে ডেকে এনে পিকআপটি কাকে ভাড়া দেয়া হয়েছে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। পরে বিষয়টি ১ দিনের মধ্যে স্থানীয় মুরুব্বীদের সাথে মিমাংসা করার জন্য পুলিশ কর্মকর্তা নির্দেশ প্রদান করেন। পরে পুলিশ পিকআপ ও চোরাই ৩টি গরু ৫নং ওয়ার্ড মেম্বার শাহেল মিয়ার জিম্মায় রেখে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com