শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ইনাতগঞ্জে বিলীন হয়ে যাচ্ছে ১২ গ্রামের যাতায়াতের রাস্তা

  • আপডেট টাইম সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৬৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ সম্প্রতি বন্যায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের জনসাধারনের চলাচলের একটি সড়ক প্রায় বিলীন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা যায়, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ ব্রীজ থেকে দিঘীরপাড় কবরস্থান, লতিবপুর, লালাপুর ভায়া প্রজাতপুর পর্যন্ত জনসাধারনের চলাচলের পাকা একটি সড়ক রয়েছে। উক্ত সড়কের পাশ দিয়ে বয়ে গেছে বিবিয়ানা নদী। বিগত ৫/৬বছর ধরে সড়কটিতে ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিদিন ওই সড়কটি দিয়ে ১০/১২টি গ্রামের কয়েক হাজার জনসাধারনসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকেন। সম্প্রতি বন্যায় বিবিয়ানা নদীর পানির তীব্র শ্রোতে সড়কটি প্রায় বিলীন হয়ে গেছে। আর রাস্তার পাশে দিঘীড় পাড় গ্রামের ঈদগাহটি ও ঝুকিপূর্ণ রয়েছে। বর্তমান অবস্থায় জনসাধারনদের কোন ভাবে পায়ে হেটে চলাচল করতে পারলেও রিক্সা কিংবা গাড়ী একেবারেই চলাচলে অনুপযোগী। লালাপুর, প্রজাতপুর. লতিবপুরসহ কয়েকটি গ্রামের জনসাধারন রোগী নিয়েও ভোগান্তি পোহাচ্ছেন। কারন ওই রোড দিয়ে গাড়ী চলাচল না করায় রোগী নিয়ে তারা সিলেট কিংবা উপজেলা বা জেলা সদরে যেথে পারছেননা। প্রজাতপুর গ্রামের সৈয়দুল হোসেন বলেন,এই সড়কটি আমাদের চলাচলের এক মাত্র ভরসা। বিগত কয়েক বছর ধরে ভাঙ্গন শুরু হলেও দেখার যেন কেউ নেই। তিনি রাস্তাটি সংস্কারের দাবি জানান। লালাপুর গ্রামের দিলদার হোসেন বলেন,রাস্তাটি নিয়ে বড় দু:চিন্তার মধ্যে আছি। রাস্তা দিয়ে রিক্সা কিংবা যানবাহন না চলায় গুরুতর রোগী নিয়ে ইনাতগঞ্জ বাজার কিংবা জেলা বা উপজেলা সদরে যেথে পারছিনা। লতিবপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। প্রবল বন্যায় সড়কটি বিলীন হতে আর বাকী নাই। জরুরী ভিত্তিতে যদি সড়কটি পূন:সংস্কার করা না হলে এলাকাবাসীসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের পোহাতে হবে দুর্ভোগ। ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি স্থানীয় দিঘীরপাড় গ্রামের আব্দুল আজাদ শাহজাহান বলেন, জরুরীভাবে রাস্তাটির কাজ শুরু না করলে রাস্তার পাশাপাশি কয়েকটি গ্রামের মুসল্লীদের এক মাত্র এই ঈদ গাহটি ও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। কোন উদ্যোগ নেয়া হচ্ছে কি-না জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ-এর নাম্বারে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com